অপো এ১৭কে’র দাম কমলো
নিজেদের জনপ্রিয় এ১৭কে ডিভাইসটির মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। ফোনটির দাম ১০০০ টাকা কমিয়ে ধরা হয়েছে মত্র ১১ হাজার ৯৯০ টাকায়।
ফোনটিতে রয়েছে ৭ জিবি র্যাম এক্সপেনশন প্রযুক্তি, ৬৪ জিবির বিশাল স্টোরেজ সুবিধা এবং পানি-রোধের আইপি রেটিং আইপিএক্স৪। ফলে সব দিক থেকেই গ্রাহকের প্রত্যাশাকে ছাড়িয়ে যায় অনন্য ফিচার সমৃদ্ধ এই ফোনের পারফরম্যান্স।
ব্লু ও নেভি ব্লু - এই দুইটি দারুণ রঙে ডিভাইসটি পাচ্ছেন স্মার্টফোনপ্রেমীরা। অত্যন্ত আকর্ষণীয় ডিভাইসটিতে রয়েছে প্রিমিয়াম ফ্ল্যাট এজ ডিজাইন, যার পুরুত্ব মাত্র ৮.৩ মিলি মিটার এবং ওজন মাত্র ১৮৯ গ্রাম। এছাড়া এতে রয়েছে ২.৩ গিগাহার্টজ অক্টা-কোর হেলিও জি৩৫ প্রসেসর এবং সর্বোচ্চ কার্যকারিতার জন্য স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেমসহ একটি শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি।
ডিভাইসটিতে ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা, ৬.৫৬-ইঞ্চি এইচডি কালার রিচ ডিসপ্লে ও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।







